গ্যাস-বিদ্যুৎ সংকটে সচিবালয়ের সামনে ১১ দলের বিক্ষোভ, নভেম্বরে মহাসমাবেশের ডাক

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ১০ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেছে ১১ দলীয় ঐক্য। সেখান থেকেই নতুন লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের বড় কর্মসূচি ঘোষণা করা হলো। বিস্তারিত জানতে পড়ুন পুরো সংবাদ।..
שיתוף ב-Eidok
গ্যাস-বিদ্যুৎ সংকটে সচিবালয়ের সামনে ১১ দলের বিক্ষোভ, নভেম্বরে মহাসমাবেশের ডাক
צילום: ארכיון

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য বৃহস্পতিবার সকালে পল্টন জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জোটের নেতাকর্মীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে গিয়ে অবস্থান নেন অবস্থান কর্মসূচির কারণে ওই এলাকার মূল সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন

বিক্ষোভ চলাকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১০ মিনিটের মধ্যে কোনো প্রতিনিধিকে দাবিসমূহ শোনার জন্য পাঠান নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কোনো প্রতিনিধি না আসায় ক্ষোভ প্রকাশ করেন জোটের শীর্ষ নেতারা পরে 'গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে' স্লোগান দিয়ে দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা সচিবালয় এলাকা ত্যাগ করেন বিক্ষোভ কর্মসূচিতে জামায়াত আমিরের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেন

সচিবালয়ের সামনের কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত নতুন রাজনৈতিক আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে যশোর-কুষ্টিয়ায় লং মার্চ ও পথসভা অনুষ্ঠিত হবে এছাড়া সিলেটের সড়কপথের বেহাল দশার কারণে ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিশেষে, আগামী ১৪ নভেম্বর দেশের প্রতিটি গ্রাম-মহল্লা থেকে সাধারণ মানুষকে একত্রিত করে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেয় জোটটি

১১ দলীয় ঐক্যের মূল ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—বিগত তিন মাসের 'ভূতুড়ে' বিদ্যুৎ বিলের গণশুনানি ও ক্ষতিপূরণ প্রদান, মিটারের অযৌক্তিক চার্জ বাতিল, বাসাবাড়ি ও শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা একইসঙ্গে মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার সঠিক তদন্ত, নতুন কূপ খননের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি খাতের সব দুর্নীতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের פוליטיקה সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 7 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান פוליטיקה দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 16 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ פוליטיקה শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 48 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন פוליטיקה উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 54 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী פוליטיקה বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ פוליטיקה শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর פוליטיקה গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views