জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ।
স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ দেশের চলমান জ্বালানি সংকট, বিদ্যুৎ খাতে অনিয়ম, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের স্বার্থ রক্ষায় এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্মারকলিপি শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।