রংপুর নগরবাসীর দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই উদ্যোগের আওতায় আনুষ্ঠানিকভাবে 'প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম' চালু করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। তিনি বলেন, "নগরবাসীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।" এই যৌথ প্রয়াসকে স্বাগত জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। সমঝোতা স্মারক স্বাক্ষরের এই পদক্ষেপে রংপুরের জনস্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0