ফরিদপুর

ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

****
Поделиться в Eidok
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি
Фото: из открытых источников

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। পরে তিনি শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্ক্যান বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিজ্ঞতার কথাও শোনেন।
পরিদর্শন শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, উন্নত ও মানসম্মত শিশু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের বিশেষায়িত হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ফরিদপুরে শিশু স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক Районные новости নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক 23 Views চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল Районные новости চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল 17 Views চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড Районные новости চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 45 Views বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন Районные новости বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 35 Views গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Районные новости গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 73 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Районные новости লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Районные новости বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 98 Views