ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। পরে তিনি শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্ক্যান বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিজ্ঞতার কথাও শোনেন।
পরিদর্শন শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, উন্নত ও মানসম্মত শিশু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের বিশেষায়িত হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ফরিদপুরে শিশু স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফরিদ, প্রকৌশলী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0