জুলাইয়ের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না: মাভাবিপ্রবি উপাচার্য | আই নিউজ বিডি

জুলাইয়ের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না: মাভাবিপ্রবি উপাচার্য

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শোভাযাত্রা ও দিনব্যাপী নানা আয়োজনের মাঝে উপাচার্য শহীদদের নিয়ে কী গুরুত্বপূর্ণ কথা বললেন? বিস্তারিত পড়ুন।..
Eidok-এ শেয়ার
জুলাইয়ের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না: মাভাবিপ্রবি উপাচার্য
ছবি: সংগৃহীত

শ্রদ্ধা, ভালোবাসা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা প্রদর্শন, বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সূচনা করা হয়

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন উদ্বোধন শেষে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই আমাদের চেতনা জুলাইয়ের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব এবং আগামী প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে” তিনি আরও যোগ করেন, এই আনন্দ শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমাজের মানুষের জন্য কাজ করা

জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য আরও বলেন, “জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না” বক্তব্যকালে তিনি জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন

দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি ক্যাম্পাসে আয়োজন করা হয় ভিন্নধর্মী অনুষ্ঠানমালা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Религия и Образование সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Религия и Образование ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 105 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Религия и Образование জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Религия и Образование কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Религия и Образование কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Религия и Образование হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 89 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Религия и Образование ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views