বায়েজীদ ইসলাম জয়
সিংড়া(নাটোর)প্রতিনিধি
বুধবার বেলা ১১:৩০ ঘটিকার সময় সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে, উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্ব শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি ৬০নাটোর ৩সিংড়া উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি নিশাত আনজুম, সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, সিনিয়র নেতা শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ইসলামী আন্দোলনের নেতা মওলানা খলিলুর রহমান, রেজাউল করিম খোকন, রফিকুল ইসলাম বুলেট, এনসিপি নেতা মিজানুর রহমান, গণঅধিকার নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ, সহ প্রমুখ। উপস্থিত বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ সহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0