জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বুধবার (৫ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সুমন (৩০) এবং জয়পুরহাটের চকশ্যাম এলাকার মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৬)।

​ডিবি পুলিশ জানায়, চকশ্যাম ব্রিজের পাশে একটি কলার বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে উল্লিখিত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, ৪টি লোহার রড এবং ২৯.৪ ফুট লম্বা একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত ज़िला समाचार খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী ज़िला समाचार ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ ज़िला समाचार ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার ज़िला समाचार সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ज़िला समाचार চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ज़िला समाचार চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ज़िला समाचार চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views