জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বুধবার (৫ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সুমন (৩০) এবং জয়পুরহাটের চকশ্যাম এলাকার মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৬)।

​ডিবি পুলিশ জানায়, চকশ্যাম ব্রিজের পাশে একটি কলার বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে উল্লিখিত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, ৪টি লোহার রড এবং ২৯.৪ ফুট লম্বা একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 15 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা أخبار المنطقة মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views