অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি

অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে অপহৃত নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করেছে র‍্যাব। একই অভিযানে অপহরণ মামলার প্রধান পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামের মো. আইয়ুব আলী (২২)। তিনি ওই অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

র‍্যাব জানায়,ভুক্তভোগী কিশোরী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদের মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করতেন। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি অভিযুক্তের পরিবারের সদস্যদের অবহিত করেন। এরপর থেকেই আইয়ুব আলী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

গত ২৩ জুলাই সকাল ৬টার দিকে মক্তব থেকে বাড়ি ফেরার পথে দেওয়ানগঞ্জ উপজেলার ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদসংলগ্ন সড়ক থেকে আইয়ুব আলী সহযোগীদের নিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র‍্যাব-১৪-এর সিপিসি-১ (জামালপুর)-এর যৌথ আভিযানিক দল ছাতক উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে,গ্রেপ্তার হওয়া আসামি ও উদ্ধার হওয়া ভুক্তভোগীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Wet-Rechtbank প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 41 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Wet-Rechtbank ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 42 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Wet-Rechtbank তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 38 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Wet-Rechtbank বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 51 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Wet-Rechtbank এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 74 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Wet-Rechtbank কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 68 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Wet-Rechtbank দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 105 Views