ফরিদপুর

ফরিদপুর নির্বাচন অফিসে এনআইডির কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, দালাল আটক

****
اشتراک‌گذاری در Eidok
ফরিদপুর নির্বাচন অফিসে এনআইডির কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, দালাল আটক
عکس: گردآوری‌شده

ফরিদপুর জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাম্বুলখানা এলাকার ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি এনআইডি সংক্রান্ত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক সেবাগ্রহীতার কাছ থেকে ১৩ হাজার টাকা গ্রহণ করেন। পরে ওই সেবাগ্রহীতাকে সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসে গেলে বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাদের নজরে আসে।
সন্দেহের ভিত্তিতে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেন এবং এনআইডির কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর নির্বাচন অফিসের কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। ঘটনার বিস্তারিত জানার জন্য ভুক্তভোগীকেও জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* اخبار منطقه বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 75 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 34 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views