ফরিদপুর জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাম্বুলখানা এলাকার ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি এনআইডি সংক্রান্ত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক সেবাগ্রহীতার কাছ থেকে ১৩ হাজার টাকা গ্রহণ করেন। পরে ওই সেবাগ্রহীতাকে সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসে গেলে বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাদের নজরে আসে।
সন্দেহের ভিত্তিতে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেন এবং এনআইডির কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর নির্বাচন অফিসের কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। ঘটনার বিস্তারিত জানার জন্য ভুক্তভোগীকেও জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ফরিদপুর নির্বাচন অফিসে এনআইডির কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, দালাল আটক
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0