তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ

তালার কাপাসডাঙ্গা অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও অবৈধ চাঁদা দাবির প্রতিবাদে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন প্রতিষ..
مشاركة على Eidok
তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ
الصورة: مجمّعة

 ঘটনার সুষ্ঠু প্রতিকার ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৬ কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সাফল্য ও সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল এবং কতিপয় তথাকথিত ‘নামধারী সাংবাদিক’ দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে। তারা এমডির কাছে অবৈধ সুবিধা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয়, কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তালার উপজেলার পাটকেলঘাটার থানার কাপাসডাঙ্গার ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর শাহিন হোসেন জানান, তুবা পাইপ অ্যান্ড ফিটিংস দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের আস্থাই আমাদের মূল মূলধন। ইতিমধ্যে তিনি ২০২২-২০২৩ অর্থ বছরের খুলনাঞ্চলের সেরা করদাতা হিসাবে পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। কিন্তু একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ও নামধারী সাংবাদিক অবৈধ সুবিধা না পেয়ে মনগড়া তথ্য ছড়িয়ে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও যোগ করেন, বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার মূল ভিত্তি হলেও কোনো যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করে চাঁদা দাবি করা চরম অনৈতিক এবং মারাত্মক অপরাধ। ভিত্তিহীন সংবাদের মাধ্যমে মানহানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

মীর শাহিন হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটি আইনসহ কঠোর সিভিল ও ক্রিমিনাল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখা একটি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক أخبار المنطقة মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ أخبار المنطقة সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 42 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা أخبار المنطقة আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views