তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ

তালার কাপাসডাঙ্গা অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও অবৈধ চাঁদা দাবির প্রতিবাদে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন প্রতিষ..
Eidok-এ শেয়ার
তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ
ছবি: সংগৃহীত

 ঘটনার সুষ্ঠু প্রতিকার ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৬ কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সাফল্য ও সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল এবং কতিপয় তথাকথিত ‘নামধারী সাংবাদিক’ দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে। তারা এমডির কাছে অবৈধ সুবিধা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয়, কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তালার উপজেলার পাটকেলঘাটার থানার কাপাসডাঙ্গার ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর শাহিন হোসেন জানান, তুবা পাইপ অ্যান্ড ফিটিংস দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের আস্থাই আমাদের মূল মূলধন। ইতিমধ্যে তিনি ২০২২-২০২৩ অর্থ বছরের খুলনাঞ্চলের সেরা করদাতা হিসাবে পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। কিন্তু একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ও নামধারী সাংবাদিক অবৈধ সুবিধা না পেয়ে মনগড়া তথ্য ছড়িয়ে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও যোগ করেন, বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার মূল ভিত্তি হলেও কোনো যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করে চাঁদা দাবি করা চরম অনৈতিক এবং মারাত্মক অপরাধ। ভিত্তিহীন সংবাদের মাধ্যমে মানহানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

মীর শাহিন হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটি আইনসহ কঠোর সিভিল ও ক্রিমিনাল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখা একটি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 15 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 72 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 32 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ