গাবতলীতে এমপি সুরাইয়া জেরিন রনির উদ্যোগে হুইলচেয়ার ও চারা বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাবতলীতে এমপি সুরাইয়া জেরিন রনির উদ্যোগে হুইলচেয়ার ও চারা বিতরণ..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
গাবতলীতে এমপি সুরাইয়া জেরিন রনির উদ্যোগে হুইলচেয়ার ও চারা বিতরণ..
গাবতলীতে এমপি সুরাইয়া জেরিন রনির উদ্যোগে হুইলচেয়ার ও চারা বিতরণ..
ছবি: সংগৃহীত
বগুড়ার গাবতলীতে অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থী, পথচারী ও দলীয় নেত্রীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেছেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।..

 

 

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা মহিলা দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় সুরাইয়া জেরিন রনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator