মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা মহিলা দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় সুরাইয়া জেরিন রনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট