সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতি হওয়ায় তদন্ত কমিটি গঠন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতি হওয়ায় তদন্ত কমিটি গঠন..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতি হওয়ায় তদন্ত কমিটি গঠন..
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতি হওয়ায় তদন্ত কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
****


 
ইয়াছিন কবির:
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতি হওয়ায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মো. মোশারেফ হোসেন ভূঁঞা জানান, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম ও বিভাগীয় সংকেত ও টেলিযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

তদন্ত কমিটির সদস্য বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত সিল্কসিটি ট্রেন উদ্ধারের জন্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন বেলা ১১টার পর রওনা দিয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

Nenhum comentário encontrado


News Card Generator