এলজিইডি'র উদ্যোগে গোপালগঞ্জে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

এলজিইডি'র উদ্যোগে গোপালগঞ্জে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

গোপালগঞ্জে এলজিইডি'র উদ্যোগে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা আশ্রয়কেন্দ্রিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে..
Eidok-এ শেয়ার
এলজিইডি'র উদ্যোগে গোপালগঞ্জে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জে এলজিইডি'র উদ্যোগে ৩ দিনব্যাপী রিভার প্রজেক্ট কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল '২৫) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

রেজিল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রজেক্টের অধীনে ৩ দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক তাজমিল খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপালগঞ্জ এলজিইডি'র সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীর। এ সময় ডেপুটি টিম লিডার, উপজেলা প্রকৌশলীগণ, সহকারী ও উপসহকারী প্রকৌশলীবৃন্দ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ ঠিকাদারের প্রতিনিধি ও কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। 

৩ দিনব্যাপী (৮ - ১০ এপ্রিল) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সভাপতি গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক অনুষ্ঠানে অংশ নেওয়া সকল প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে মূল্যবান সময় নষ্ট করে কর্মশালায় অংশগ্রহণ করায় গোপালগঞ্জ এলজিইডি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনদিন ব্যাপী কর্মশালায় জ্ঞানের যে আদান-প্রদান ঘটেছে আমরা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে সমৃদ্ধ হয়েছি এজন্য আগত ট্রেইনারদের প্রতি তিনি আবারও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে লব্ধ জ্ঞান প্রাত্যহিক কর্মজীবনে কাজের মাধ্যমে বিকশিত করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ৪৫৬ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে নির্মাণ হচ্ছে ৬৭টি ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। রেজিল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রজেক্টের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে এলজিইডি। গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬৭ টি ৪ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়া বা জরুরী আপদকালীন সময়ে উক্ত ৬৭টি ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে জেলার প্রায় ৪৩ হাজার নারী-পুরুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত خصوصی ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 103 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার خصوصی এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 129 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার خصوصی এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ خصوصی সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন خصوصی অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 84 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন خصوصی ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 93 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু خصوصی ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views