সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে এনায়েতপুর থানার বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর পবা উপজেলার রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার আসলাম ব্যাপারী (২৬)।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারুপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে ৪৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator