বান্দরবান, ৩ আগস্ট ২০২৬ ইং
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাব এবং হামে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বান্দরবান পার্বত্য জেলার ছাত্র-জনতা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় শহরের প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন… | আই নিউজ বিডি
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0