যশোরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত ছেলেকে নিজেই পুলিশে দিলেন বাবা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত ছেলেকে নিজেই পুলিশে দিলেন বাবা..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত ছেলেকে নিজেই পুলিশে দিলেন বাবা..
যশোরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত ছেলেকে নিজেই পুলিশে দিলেন বাবা..
ছবি: সংগৃহীত
****

যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার নিজের বাবা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার দিবাগত রাতে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২ আগস্ট) সন্ধ্যার আগে অভিযুক্ত শান্ত ইসলাম জামজামিয়া মাদ্রাসার পেছনের একটি সেচপাম্প ঘরে শিশুটিকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শান্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শান্তর বাবা নিজেই এগিয়ে এসে তাকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন জানান, অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এই ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, এর আগেও এই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল, যা সে সময় স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করার কাজ চলছে।

No se encontraron comentarios


News Card Generator