মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরই গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রোববার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।
নিহতদের মধ্যে নারী, শিশু ও একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন। গাজা সিটি, খান ইউনিস, দেইর আল-বালাহ, জাবালিয়া ও আল-মাওয়াসিসহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, বাস্তুচ্যুতদের তাঁবু ও যানবাহনে হামলার ঘটনা ঘটে।
এদিকে, আগের দিন আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারেও হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, দুটি ওষুধের গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, চিকিৎসা ব্যবস্থাকেও যুদ্ধের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
'Eye News BD' ایپ
تبصرے 0