যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন… | আই নিউজ বিডি

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

'যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা"—এই স্লোগানকে ধ..
Eidok-এ শেয়ার
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি
ছবি: সংগৃহীত

 

 

"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা"—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে তারাকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

রোববার উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, খেলার মাঠ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার রাস্তাঘাট, বাজার, ড্রেন ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তারাকান্দা গড়ে তোলাই মূল লক্ষ্য।

 

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, "একটি পরিচ্ছন্ন তারাকান্দা গড়তে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তাহলে একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলা সম্ভব।"

 

#CleanMymensingh

#CleanTarakanda

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী অন্যান্য কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 206 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 18 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 ভিউ