ঝালকাঠির কাঠালিয়ায় শৌজালিয়ায় জেলেদের তালিকা হালনাগাদ ও মতবিনিময় সভা… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়ায় শৌজালিয়ায় জেলেদের তালিকা হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাঠালিয়া উপজেলার ৫ নং শৌজালিয়া ইউনিয়নে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। এ উপলক্ষে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এক বিশেষ সভা অনুষ্..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির কাঠালিয়ায় শৌজালিয়ায় জেলেদের তালিকা হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌজালিয়া ইউনিয়নে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। এ উপলক্ষে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

​মৎস্যজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জানাবা নাহিদা আক্তার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব জালালুর রহমান আকন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেন নিজাম মীরবহর।

​এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব হাসিব ভুট্রো, মৎস্য ফিল্ড অফিসার জনাব নাছির উদ্দিন, ইউপি প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজ হাং এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা এবং সরকারি নিবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 13 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 75 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views