বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত… | আই নিউজ বিডি

বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা

বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজনের..
Eidok-এ শেয়ার
বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজনের ওপর বজ্রপাত হলে দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র (টিহাকু)-এর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। আহতরা হলেন টেপরা ও শালন চন্দ্র। তাদের গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেলে শুরু হয় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তারা সেখানে চা পান ও আড্ডায় ব্যস্ত থাকাকালীন হঠাৎ বিকট শব্দে দোকানটির ওপর বজ্রপাত হয়।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানরত কয়েকজনের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এ মর্মান্তিক ঘটনার পর কুষারিগাঁও বলগাঁ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 25 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ اخبار منطقه ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা اخبار منطقه মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views