বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত… | আই নিউজ বিডি

বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা

বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজনের..
Eidok-এ শেয়ার
বৃষ্টি থেকে আশ্রয় নিতে গিয়ে নেমে এলো মৃত্যুর মিছিল, শোকাহত কুষারিগাঁও বলগাঁ এলাকা
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া কয়েকজনের ওপর বজ্রপাত হলে দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র (টিহাকু)-এর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। আহতরা হলেন টেপরা ও শালন চন্দ্র। তাদের গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেলে শুরু হয় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তারা সেখানে চা পান ও আড্ডায় ব্যস্ত থাকাকালীন হঠাৎ বিকট শব্দে দোকানটির ওপর বজ্রপাত হয়।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানরত কয়েকজনের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এ মর্মান্তিক ঘটনার পর কুষারিগাঁও বলগাঁ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত أخبار المنطقة খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী أخبار المنطقة ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ أخبار المنطقة ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার أخبار المنطقة সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু أخبار المنطقة চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা أخبار المنطقة চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 39 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ أخبار المنطقة চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views