হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বান্দরবান সদর হাসপাতালে অক্সিজেন ফ্লো… | আই নিউজ বিডি

বান্দরবান

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বান্দরবান সদর হাসপাতালে অক্সিজেন ফ্লো মেশিন ও ক্যানুলা সেট প্রদান

এস এম তারেকুর রহমান
বান্দরবান প্রতিনিধি
Eidok-এ শেয়ার
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বান্দরবান সদর হাসপাতালে অক্সিজেন ফ্লো মেশিন ও ক্যানুলা সেট প্রদান
ছবি: সংগৃহীত

বান্দরবান, ২ আগস্ট: জেলায় হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে বান্দরবান পৌরসভার উদ্যোগে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

রোববার বান্দরবান পৌরসভার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১৫টি উন্নতমানের অক্সিজেন ফ্লো মেশিন এবং ৩২টি ক্যানুলা সেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বান্দরবান পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস. এম. মনজুরুল হক।

এ সময় বান্দরবান জেলার সিভিল সার্জন হাসপাতালের পক্ষে চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। উপস্থিত অতিথিরা বলেন, হামের প্রাদুর্ভাবের সময়ে এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে এবং রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবান পৌরসভা সবসময় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী হাসপাতালের চিকিৎসা অবকাঠামো ও সেবার মান উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ উদ্যোগকে স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা अन्य চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 74 Views হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন अन्य হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 80 Views চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য अन्य চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য 85 Views ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম अन्य ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম 69 Views আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু अन्य আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু 118 Views কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত अन्य কচুয়ায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 68 Views সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন अन्य সাতক্ষীরা-যশোর সড়কে প্রাণহানি, দ্রুতগতির যান কেড়ে নিল পথচারীর জীবন 109 Views