সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও | আই নিউজ বিডি

সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) ..
Eidok-এ শেয়ার
সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও
ছবি: সংগৃহীত

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বালাল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’, ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ বাস্তবায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনকালে ইউএনও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। খালি জায়গায় বৃক্ষরোপণে সুশীল সমাজ ও তরুণদের এমন সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিকভাবে পরিচর্যা ও সুরক্ষাও সুনিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, “গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রাকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এ ধরনের উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

বুনোদল-এর নেতৃবৃন্দ এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় আমরা চারার নিয়মিত পরিচর্যা বজায় রাখব।”

হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এডভোকেট বাকি বিল্লাহ রশিদি তাঁদের বক্তব্যে বলেন, “তরুণ সমাজ ও স্থানীয়দের একত্র করে পরিবেশবান্ধব কাজের এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।”

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আমাদের এলাকার প্রধান রাস্তার দুপাশে রোপণ করা এসব গাছের চারা রক্ষণাবেক্ষণে সোয়াইড় ও বালাল গ্রামের স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ভবিষ্যতেও এর খেয়াল রাখবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির নাটোর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’-এর সদস্যবৃন্দ এবং সোয়াইড় ও বালাল গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ, যাঁরা স্বেচ্ছায় শ্রমে অংশ নেন। অনুষ্ঠানের শেষে সড়কের দুই পাশে দিনভর বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হয়।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views