সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও | আই নিউজ বিডি

সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) ..
Eidok-এ শেয়ার
সিংড়ায় ২ কিমি সড়কে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ইউএনও
ছবি: সংগৃহীত

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বালাল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’, ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ বাস্তবায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনকালে ইউএনও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। খালি জায়গায় বৃক্ষরোপণে সুশীল সমাজ ও তরুণদের এমন সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিকভাবে পরিচর্যা ও সুরক্ষাও সুনিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, “গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রাকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এ ধরনের উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

বুনোদল-এর নেতৃবৃন্দ এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় আমরা চারার নিয়মিত পরিচর্যা বজায় রাখব।”

হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এডভোকেট বাকি বিল্লাহ রশিদি তাঁদের বক্তব্যে বলেন, “তরুণ সমাজ ও স্থানীয়দের একত্র করে পরিবেশবান্ধব কাজের এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।”

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আমাদের এলাকার প্রধান রাস্তার দুপাশে রোপণ করা এসব গাছের চারা রক্ষণাবেক্ষণে সোয়াইড় ও বালাল গ্রামের স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ভবিষ্যতেও এর খেয়াল রাখবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির নাটোর জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’-এর সদস্যবৃন্দ এবং সোয়াইড় ও বালাল গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ, যাঁরা স্বেচ্ছায় শ্রমে অংশ নেন। অনুষ্ঠানের শেষে সড়কের দুই পাশে দিনভর বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 45 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 28 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views