গাছে বেঁধে নির্যাতনের পর ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা, বিদ্যালয়… | আই নিউজ বিডি

গাছে বেঁধে নির্যাতনের পর ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা, বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা

গোপালগঞ্জে স্কুলছাত্রী ও এক তরুণকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর অপমানিত ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনার তিন দিন পরও স্কুল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বিরাজ করছে।..
Eidok-এ শেয়ার
গাছে বেঁধে নির্যাতনের পর ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা, বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে গত ২৮ জুলাই উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৩) ঘটনার তিন দিন পর শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অপমান ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে ওই স্কুলছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার পরিবার দাবি করেছে পরে তাকে স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান বর্তমানে ওই ছাত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছে

স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা ঘটলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিন পার হলেও কোনো পদক্ষেপ নেয়নি ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুলাই ওই ছাত্রীকে বিদ্যালয়ের বাইরে থেকে এবং তরুণকে তার বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে নিয়ে আসা হয় আগের দিন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার দাবি করে কয়েকজন পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে তাদের একসঙ্গে বেঁধে রাখা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়

এ ঘটনায় নয়ন বাড়ৈ, জয় শিকদার, মিশন রায়সহ আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছে তবে নয়ন বাড়ৈয়ের ভাষ্যমতে, আপত্তিকর অবস্থায় ধরার পর এলাকার কয়েক যুবক তাকে বিদ্যালয়ে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়, কিন্তু গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের বিষয়টি তার জানা নেই ঘটনার দিন বিদ্যালয়ে ছিলেন না দাবি করে প্রধান শিক্ষক ইন্দ্রজিত সরকার জানিয়েছেন, বিষয়টি শুনেছেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 39 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 11 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 51 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 59 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 26 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ جريمة চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views