রাষ্ট্রপতি নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের… | আই নিউজ বিডি

রাষ্ট্রপতি নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের একচ্ছত্র দায়িত্ব তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। গুলশানে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের রাজনীতি ও সরকারের কর্মপন্থা নিয়ে কি সিদ্ধান্ত হলো?..
اشتراک‌گذاری در Eidok
রাষ্ট্রপতি নির্বাচন: দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত
عکس: گردآوری‌شده

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী চূড়ান্ত করার সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে শনিবার (১ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়

দীর্ঘ সাড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা উচ্চপর্যায়ের এই বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাষ্ট্রপতি পদে একক প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে এবং দায়িত্ব অর্পণ করেছে

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠকে শুধু রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী প্রসঙ্গই নয়, বরং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয় এর পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক ও কৌশলগত কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের سیاست নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 40 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 80 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views