চৌগাছায় ৩ বছরের মেয়েকে নিয়ে গৃহবধূ লাপাত্তা, থানায় অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চৌগাছায় ৩ বছরের মেয়েকে নিয়ে গৃহবধূ লাপাত্তা, থানায় অভিযোগ..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
চৌগাছায় ৩ বছরের মেয়েকে নিয়ে গৃহবধূ লাপাত্তা, থানায় অভিযোগ..
চৌগাছায় ৩ বছরের মেয়েকে নিয়ে গৃহবধূ লাপাত্তা, থানায় অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রাম থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও তিন বছরের কন্যাসন্তানসহ হালিমা খাতুন লিমা নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
​

এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলম গত আট বছর ধরে কুয়েতে কর্মরত। পাঁচ বছর আগে ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হালিমা খাতুন লিমার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে মোছা. আয়াত নামের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

​শ্বশুর আশরাফ আলী জানান, গত ১৯ জুলাই সকালে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর কথা বলে শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন হালিমা। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​তিনি আরও জানান, তার পুত্রবধূর বাবার বাড়ির লোকজনের ধারণা, বরিশালের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে বাড়ি ছেড়েছেন হালিমা। বাড়ি থেকে যাওয়ার সময় তিনি গোপনে গচ্ছিত নগদ আট লাখ টাকা এবং ছয় ভরি স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে চৌগাছা থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Aucun commentaire trouvé


News Card Generator