শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তিনি পরিবারটিকে সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের আশ্বাস দেন। এ সময় সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীর স্বজনেরা।
পরিবারের সদস্যদের উদ্দেশ্যে এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।" আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঘটনাটির দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিদর্শনকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ, সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নে বসতঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
'অপরাধী ছাড় পাবে না'— সদরপুরে ধর্ষিতা কিশোরীর পরিবারের সঙ্গে… | আই নিউজ বিডি
'অপরাধী ছাড় পাবে না'— সদরপুরে ধর্ষিতা কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমপি বাবুল..
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet