গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল..
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল..
ছবি: সংগৃহীত
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।..

 

শনিবার বাদ আসর নগরীর নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এতে মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাদের অভিযোগ, গণভোটের সময় সমর্থন দিলেও সরকার গঠনের পর বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। গণভোটের রায় উপেক্ষা করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার শামিল বলেও মন্তব্য করেন তারা।

לא נמצאו הערות


News Card Generator