মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়ন ও সংগ্রাম পরিষদের ১১ নেতার যোগদান

ফরিদপুরের মধুখালীতে চিনিকল রক্ষায় আখ চাষের লক্ষ্যমাত্রা অর্জন এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে শ্রমিক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠান অ..
Delen op Eidok
মধুখালীতে শ্রমিক-কর্মচারী পরিষদে শ্রমজীবী ইউনিয়ন ও সংগ্রাম পরিষদের ১১ নেতার যোগদান
Foto: archief

 

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় মিলগেট কদমতলায় আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমজীবী ইউনিয়ন ও সংগ্রাম পরিষদের ১১ জন নেতা আনুষ্ঠানিকভাবে শ্রমিক-কর্মচারী পরিষদে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন— শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের নেতা মো. আলমগীর হোসেন, সংগ্রাম পরিষদের সভাপতি মো. মঞ্জু বিশ্বাস, শ্রমজীবী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন নিরু, শ্রমজীবী ইউনিয়নের সদস্য মিঠুন মোল্লা, সংগ্রাম পরিষদের নেতা মির্জা আলিমুজ্জামান ইভেন, ফরিদ খান, মো. রবিউল ইসলাম, মো. সাদেকুর রহমান, মো. মামুন এবং জামাল খন্দকারসহ মোট ১১ জন নেতা।
অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন এবং সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সাবেক অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ শ্রমিক-কর্মচারী পরিষদের অন্যান্য নেতারা।
অনুষ্ঠানের শেষে নবযোগদানকারী সকল নেতাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, চিনিকল রক্ষা, আখ চাষ বৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই যোগদান আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District Nieuws মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ District Nieuws সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District Nieuws আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District Nieuws বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District Nieuws বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District Nieuws ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District Nieuws জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views