কয়রা-পাইকগাছায় ফুলেল শুভেচ্ছায় বরণ, জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর… | আই নিউজ বিডি

কয়রা-পাইকগাছায় ফুলেল শুভেচ্ছায় বরণ, জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয়..

shaiful islam Islam avatar   
shaiful islam Islam
কয়রা-পাইকগাছায় ফুলেল শুভেচ্ছায় বরণ, জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয়..
কয়রা-পাইকগাছায় ফুলেল শুভেচ্ছায় বরণ, জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয়..
ছবি: সংগৃহীত
****

 

সাইফুল ইসলাম, কয়রা( খুলনা) প্রতিনিধি :

জাপান সফর শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত নেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
এ উপলক্ষে কয়রা ও পাইকগাছার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পথে পথে মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় কয়রা ও পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জাপান সফরে দেশটির পর্যটন শিল্প, নাগরিক সুবিধা, উন্নত জীবনযাপন ও পরিকল্পিত ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। এসব অভিজ্ঞতা নিজ এলাকার উন্নয়নে কাজে লাগাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
তিনি বলেন, কয়রা ও পাইকগাছার মানুষের জীবনমান উন্নয়ন, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জাপান থেকে অর্জিত অভিজ্ঞতা এলাকার উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে দীর্ঘ সফর শেষে প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়ার সময় স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়।

Nessun commento trovato


News Card Generator