আসন্ন ধামরাই উপজেলার ১৩ নং কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মেম্বার পদপ্রার্থী আসাদুর রহমান (আসাদুল)। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চান তিনি।
আসাদুর রহমান (আসাদুল) বলেন, "আমি আপনাদেরই সন্তান। ক্ষমতার লোভ নয়, বরং আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে আমি নির্বাচনের মাঠে নেমেছি। ৩ নং ওয়ার্ডকে একটি আদর্শ, উন্নত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি আজীবন আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।"
তিনি আরও বলেন, "আপনারা যদি আমাকে ভোট দিয়ে মেম্বার হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে আমি প্রতিটি মানুষের ন্যায়সঙ্গত অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করব।"
নির্বাচনে জয়ের জন্য এবং ৩ নং ওয়ার্ডবাসীর সেবা করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।