ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত..
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত..

 ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান
 পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

"ছানি মুক্ত পীরগঞ্জ চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম (Outreach Program) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) পীরগঞ্জ উপজেলার ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্ট। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে পিকেএসএফ (PKSF) ও অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International)। ছানি অপারেশনে সহযোগিতা করে গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল্লাহ আওয়াল, জনস্বাস্থ্যবিদ ও নির্বাহী পরিচালক, এফপিএবি (FPAB), বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ হামিদুর রহমান, প্রোগ্রাম অফিসার, গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল।

আরো উপস্থিত ছিলেন মোঃ খালিদ হোসেন, সিনিয়র ম্যানেজার, আশা (ASA) এনজিও ময়দানদিঘী শাখা ।
মোঃ আব্দুস সোবহান, সিনিয়র প্রভাষক জাদুরানি আদর্শ কলেজ,
মোছাঃ শিরিন বেগম, ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্টটের ট্রাস্টি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

উপস্থিত অতিথিরা সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সব ঠিক আছে কিনা দেখেন

Hiçbir yorum bulunamadı


News Card Generator