ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ‘ছানিমুক্ত পীরগঞ্জ চাই’—বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
"ছানি মুক্ত পীরগঞ্জ চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে চক্ষুর ছানি পরীক্ষা কার্যক্রম (Outreach Program) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) পীরগঞ্জ উপজেলার ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্ট। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে পিকেএসএফ (PKSF) ও অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International)। ছানি অপারেশনে সহযোগিতা করে গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতাল, দিনাজপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল্লাহ আওয়াল, জনস্বাস্থ্যবিদ ও নির্বাহী পরিচালক, এফপিএবি (FPAB), বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ হামিদুর রহমান, প্রোগ্রাম অফিসার, গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
আরো উপস্থিত ছিলেন মোঃ খালিদ হোসেন, সিনিয়র ম্যানেজার, আশা (ASA) এনজিও ময়দানদিঘী শাখা ।
মোঃ আব্দুস সোবহান, সিনিয়র প্রভাষক জাদুরানি আদর্শ কলেজ,
মোছাঃ শিরিন বেগম, ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্টটের ট্রাস্টি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, ফয়জুল শিরিন ওয়েলফেয়ার ট্রাস্ট।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
উপস্থিত অতিথিরা সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সব ঠিক আছে কিনা দেখেন