বগুড়ায় সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বগুড়ায় সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর (CR) মামলার পাঁচ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদুল হাসান পিয়াসকে গ্রেফতার করা হয়েছে।..

 

 

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত পিয়াস সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারপুর ধারাপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

 

পুলিশ জানায়, ঢাকার দায়রা জজ আদালতের একটি সিআর মামলার রায়ে তাকে পাঁচ মাসের কারাদণ্ড এবং ৬ লাখ ৩ হাজার ৯২১ টাকা জরিমানা করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার আদালতে পাঠানো হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator