দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
হুইপ ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেছেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, ভূমি অফিস, আইনগত সহায়তা, কৃষি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা, সহায়তা, সুপারিশ বা পরামর্শ প্রদানের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ, আর্থিক লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা যেকোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।