ঘুষ নিলে ছাড় নয়, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা হুইপ আখতারুজ্জামান মিয়া।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘুষ নিলে ছাড় নয়, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা হুইপ আখতারুজ্জামান মিয়া।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
ঘুষ নিলে ছাড় নয়, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা হুইপ আখতারুজ্জামান মিয়া।..
ঘুষ নিলে ছাড় নয়, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা হুইপ আখতারুজ্জামান মিয়া।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্বের সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন..
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
 
হুইপ ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
 
তিনি আরও বলেছেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, ভূমি অফিস, আইনগত সহায়তা, কৃষি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা, সহায়তা, সুপারিশ বা পরামর্শ প্রদানের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ, আর্থিক লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা যেকোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Geen reacties gevonden


News Card Generator