যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট
যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট
ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার পানিসারা গ্রামে এ ঘট..

যশোরের ঝিকরগাছায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার পানিসারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অজ্ঞান হওয়া ভুক্তভোগীরা হলেন—পানিসারা গ্রামের শাহানুর রহমান (৫০), তার স্ত্রী জেসমিন খাতুন (৪০) এবং ছেলে সামী হোসেন (১৪)।

ভুক্তভোগীদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়ানো-ছিটানো। এ সময় ঘরের ভেতরে শাহানুর রহমান, জেসমিন খাতুন ও সামী হোসেন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় কৌশলে তাদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল। রাতের খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীরা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে খোয়া যাওয়া মালামালের সঠিক হিসাব জানা যাবে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, সকালে তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি এখনও আমার জানা নেই এবং এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগও আসেনি। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Geen reacties gevonden


News Card Generator