ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় আসছেন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় আসছেন

সুমাইয়া পারভীন  avatar   
সুমাইয়া পারভীন
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় আসছেন
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় আসছেন
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর আজ তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরসহ সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির মাঝে এই সফরের মূল লক্ষ্য ও বার্তা কী?

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছেন গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের কোনো বিশেষ দূতের এটিই প্রথম ঢাকা সফর সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সার্জিও গোর কক্সবাজার পরিদর্শনে যাবেন সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করছেন, গত জুনে প্রধানমন্ত্রীর বেইজিং সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর ওয়াশিংটনের কাছে বাংলাদেশের এই আঞ্চলিক ও কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়নের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটন থেকে সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হলেন সার্জিও গোর এর আগে গত মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ বাংলাদেশ সফর করেন এই সফরের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ বোঝার চেষ্টা করবে এবং প্রয়োজনবোধে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ বার্তাও পৌঁছে দেওয়া হতে পারে

ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা সার্জিও গোরকে ২০২৫ সালের আগস্টে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন নয়াদিল্লিতে অবস্থান করে তিনি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারে মূল ভূমিকা পালন করছেন

No se encontraron comentarios


News Card Generator