পীরগঞ্জে ট্যাপেন্টাডল সেবীদের তাণ্ডব: চুরির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পীরগঞ্জে ট্যাপেন্টাডল সেবীদের তাণ্ডব: চুরির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
পীরগঞ্জে ট্যাপেন্টাডল সেবীদের তাণ্ডব: চুরির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
পীরগঞ্জে ট্যাপেন্টাডল সেবীদের তাণ্ডব: চুরির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ছবি: সংগৃহীত
: চুরির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

পীরগঞ্জ পৌরসভার অলিগলিতে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে নিষিদ্ধ ঘোষিত 'ট্যাপেন্টাডল' ট্যাবলেট সেবীদের অপতৎপরতা। মাদকসেপী চক্রের লাগামহীন উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় পৌরবাসী।

​অভিযোগ উঠেছে, দিন কিংবা রাতে নেশাগ্রস্ত অবস্থায় এসব মাদকসেবী বাসাবাড়িতে ঢুকে মোবাইল, টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র চুরি করছে। দিন দিন তাদের এই অনৈতিক কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই চক্রটিকে প্রতিহত না করা গেলে ভবিষ্যতে এর প্রভাবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটতে পারে।

​এ অবস্থায় পীরগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করা এবং বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পৌরবাসী।

Walang nakitang komento


News Card Generator