কাঠালিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঠালিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
কাঠালিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ
কাঠালিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ
ছবি: সংগৃহীত
  ​ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ করা হয়েছে। ​ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠাল..

 

​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

​ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির নেতা নিজাম মিরবহর এবং শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান।

​অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের চলাচলের সুবিধার্থে ৪টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।

Комментариев нет


News Card Generator