ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার ও অ্যাসিস্টভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির নেতা নিজাম মিরবহর এবং শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের চলাচলের সুবিধার্থে ৪টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট