ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল দুই নিরপরাধ যাত্রীর প্রাণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল দুই নিরপরাধ যাত্রীর প্রাণ

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল দুই নিরপরাধ যাত্রীর প্রাণ
ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল দুই নিরপরাধ যাত্রীর প্রাণ
ছবি: সংগৃহীত
  মোঃ ইমরান মুন্সি ​নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দ..

 

মোঃ ইমরান মুন্সি 
​নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুরের বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মাহিন্দ্রাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

​এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন মাহিন্দ্রার চালকসহ আরও চারজন যাত্রী।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক ঢাকাগামী যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটিকে আটকের চেষ্টা চলছে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Nenhum comentário encontrado


News Card Generator