ননদের স্বামীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় তোলপাড়, গৃহবধূর দাবি আত্মরক্ষা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ননদের স্বামীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় তোলপাড়, গৃহবধূর দাবি আত্মরক্ষা

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
ননদের স্বামীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় তোলপাড়, গৃহবধূর দাবি আত্মরক্ষা
ননদের স্বামীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় তোলপাড়, গৃহবধূর দাবি আত্মরক্ষা
ছবি: সংগৃহীত
ঝালকাঠি সদর উপজেলায় এক নারীর সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগে এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনা ঘটেছে

ছবি:সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় এক নারীর সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগে এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। ধর্ষণের হাত থেকে বাঁচতে গৃহবধূ কর্তৃক ননদের স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বরিশাল এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে।

​গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এই আকস্মিক ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত ব্যক্তির নাম মিঠু মল্লিক (৪০)। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে এবং পৈতৃক বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং স্থানীয় বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নির্ধারিত সময়ে মিঠু মল্লিক ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। এরপর ঘরোয়া পরিবেশে উভয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিতর্ক বা ধস্তস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গৃহবধূ হাতের কাছে থাকা ব্লেড দিয়ে মিঠুর পুরুষাঙ্গ কেটে দেন। তাঁর তীব্র চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর অভিযুক্ত গৃহবধূ গণমাধ্যম ও স্থানীয়দের সামনে নিজের সাফাই গেয়ে জানান, মিঠু মল্লিক সম্পর্কে তাঁর ননদের স্বামী হন। সেই সুবাদে বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার সময় ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে মিঠু তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। নিজের সম্ভ্রম বাঁচাতে এবং আত্মরক্ষার শেষ উপায় হিসেবে তিনি ওই ব্লেড দিয়ে প্রতিহত করতে বাধ্য হন।

রক্তাক্ত অবস্থায় মিঠু মল্লিককে তড়িঘড়ি করে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন। তবে অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় উভয় পক্ষের বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

No se encontraron comentarios


News Card Generator