দ্য ওয়াকিং ডেড' ইউনিভার্সের সব সিরিজ নিয়ে নেটফ্লিক্স ও এএমসির বড় চুক্তি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দ্য ওয়াকিং ডেড' ইউনিভার্সের সব সিরিজ নিয়ে নেটফ্লিক্স ও এএমসির বড় চুক্তি

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
দ্য ওয়াকিং ডেড' ইউনিভার্সের সব সিরিজ নিয়ে নেটফ্লিক্স ও এএমসির বড় চুক্তি
দ্য ওয়াকিং ডেড' ইউনিভার্সের সব সিরিজ নিয়ে নেটফ্লিক্স ও এএমসির বড় চুক্তি
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ওয়াকিং ডেড’-এর ভক্তদের জন্য বড় সুখবর! বিশাল এই ইউনিভার্সের সব সিরিজ বিশ্বজুড়ে স্ট্রিম করার জন্য নেটফ্লিক্স ও এএমসি গ্লোবাল মিডিয়া বড় চুক্তি করেছে। তবে কবে থেকে এই ৩৭১টি পর্ব দেখার সুযোগ পাবেন দর্শকরা?

বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং এএমসি গ্লোবাল মিডিয়া একটি বহুবছর মেয়াদি বৈশ্বিক লাইসেন্সিং চুক্তি ঘোষণা করেছে এই ঐতিহাসিক সমঝোতার আওতায় ‘দ্য ওয়াকিং ডেড’ ইউনিভার্সের মূল সিরিজসহ মোট ছয়টি স্পিন-অফ সিরিজের সহ-একক (co-exclusive) স্ট্রিমিং অধিকার পেয়েছে নেটফ্লিক্স বৃহস্পতিবার (৩০ জুলাই) যৌথ এক বিজ্ঞপ্তিতে এই নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে

নতুন এই চুক্তির ফলে ২০২৭ সাল থেকে বিশ্বজুড়ে নেটফ্লিক্সে দেখা যাবে ‘ফিয়ার দ্য ওয়াকিং ডেড’, ‘দ্য ওয়াকিং ডেড: ড্যারিল ডিকসন’, ‘দ্য ওয়াকিং ডেড: ডেড সিটি’, ‘দ্য ওয়াকিং ডেড: দ্য ওয়ানস হু লিভ’, ‘দ্য ওয়াকিং ডেড: ওয়ার্ল্ড বিয়ন্ড’ এবং ‘টেলস অব দ্য ওয়াকিং ডেড’ সবকটি সিরিজ মিলিয়ে এতে সর্বমোট ৩৭১টি পর্ব রয়েছে চুক্তির কারণে যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো নতুন অঞ্চলগুলোতেও নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকদের দেখার পরিধি বাড়বে অন্যদিকে, আগামী বছরের শুরুতেই প্রথমবারের মতো মূল 'দ্য ওয়াকিং ডেড' সিরিজটি ‘এএমসি+’ প্ল্যাটফর্মে যুক্ত হবে

এই অংশীদারিত্ব নিয়ে নেটফ্লিক্সের লাইসেন্সিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরি কঙ্কিলন বলেন, “প্রায় ১৫ বছর ধরে দর্শকরা নেটফ্লিক্সে ‘দ্য ওয়াকিং ডেড’ দেখে আসছেন এবং এটি এখনও নতুন নতুন ভক্ত তৈরি করছে এএমসির সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে পেরে এবং পুরো ওয়াকিং ডেড ইউনিভার্সকে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত” একই কথা পুনর্ব্যক্ত করে এএমসি গ্লোবাল মিডিয়ার সিইও ক্রিস্টিন ডোলান জানান, এই চুক্তিটি ভক্তদের জন্য একক বিশ্বমঞ্চ তৈরি করবে, যা ফ্র্যাঞ্চাইজিটিকে আগের যেকোনো সময়ের চেয়ে আরও সহজলভ্য করে তুলবে

উল্লেখ্য, ২০১০ সালের ৩১ অক্টোবর এএমসি চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ‘দ্য ওয়াকিং ডেড’-এর মূল সিরিজটির মোট ১১টি সিজনে ১৭৭টি পর্ব রয়েছে সারভাইভাল ড্রামাভিত্তিক এই সিরিজটি দ্রুতই বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক ফেনোমেননে পরিণত হয় এবং পপ কালচারে গভীর প্রভাব ফেলে ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সে এর মূল সিরিজ প্রচার হয়ে আসছিল এবার স্পিন-অফসহ পুরো ইউনিভার্সটি নেটফ্লিক্সে উন্মুক্ত হওয়ার মাধ্যমে হরর ও ড্রামা ঘরানার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে ওটিটি দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে

لم يتم العثور على تعليقات


News Card Generator